শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

জিতে যাচ্ছি: বাইডেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভোটের ফল এখনও ঝুলে আছে, যদিও ডেমোক্র্যাটদের জয়ের আভাস স্পষ্ট। সেই মুহূর্তে জনতার সামনে এলেন জো বাইডেন, দৃঢ়কণ্ঠে বললেন, প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি।

 

শুক্রবার রাতে ডেলাওয়ারের উইলমিংটন থেকে দেওয়া এই ভাষণে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী যুক্তরাষ্ট্রবাসীকে আহ্বান জানিয়েছেন তার পেছনে দাঁড়াতে; বলেছেন, ভোট ঘিরে তিক্ততা ভুলে সামনের দিকে তাকাতে।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের তিন দিন বাদে বাইডেনের এই ভাষণ দেওয়ার কথা ছিল বিজয়ী হিসেবে, কিন্তু স্মরণকালের ঘটনাবহুল এই নির্বাচনের পর এখনও গণনা শেষ না হওয়া এবং পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ভিন্ন প্রেক্ষাপটে আসতে হয়েছে বাইডেনকে।

 

ভোটে তিনিই বিজয়ী- এমন স্পষ্ট কোনো ঘোষণা ডেমোক্র্যাট প্রার্থী দেননি, তবে কথামালায় সাত মিনিটের যে বক্তৃতা সাজিয়েছিলেন, তাতে কিছু বলতে বাকিও রাখেননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023