শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

কাদের কাছে অস্ত্র বিক্রি করবে ঘোষণা দিল ইরান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

যারা কেবল আত্মরক্ষার্থে ব্যবহার করবে কেবল তাদের কাছেই অস্ত্র বিক্রি করবে ইরান।

 

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরবি-কে এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন।

তিনি বলেন, যেসব দেশ ইরান থেকে অস্ত্র কিনতে চায় তারা শুধুমাত্র আত্মরক্ষার উদ্দেশ্যেই তা কিনতে পারবে। কোনও দেশ যুদ্ধকামী নীতি থেকে ইরানি অস্ত্র কিনতে পারবে না।

 

তিনি আরও বলেন, কোনও দেশ ইরান থেকে অস্ত্র কিনতে চাইলে তাকে ইরানের শর্ত মেনেই তা করতে হবে, কোনও দেশ তাদের নিজেদের শর্ত ইরানের উপর চাপিয়ে দিতে পারবে না। অস্ত্র ক্রেতাদের দেশগুলোকে অবশ্যই অস্ত্র কেনার যৌক্তিক এবং নৈতিক অবস্থান তুলে ধরতে হবে, তারা কেউ যুদ্ধংদেহী মনোভাব নিয়ে ইরানের অস্ত্র কিনতে পারবে না।

 

আলী রাবিয়ি সুস্পষ্টভাবে বলেন, আন্তর্জাতিক নিয়মনীতি এবং কাঠামোর ভেতরে থেকেই ইরান অস্ত্র বিক্রি করবে।

 

তিনি বলেন, “আমরা প্রকৃতপক্ষে অস্ত্রের ভক্ত নই, আমরা শান্তি চাই এবং মধ্যপ্রাচ্যকে অস্ত্র-গুদামে পরিণত করতে চাই না।”

 

ইরান সরকারের মুখপাত্র আরও বলেন, আমেরিকা মধ্যপ্রাচ্যকে অস্ত্রের গুদামে পরিণত করেছে এবং এর মাধ্যমে মূলত মার্কিন অস্ত্র ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। তাদের কাছে সবসময় মানুষের জীবনের চেয়ে অর্থগত লাভটাই বেশি পছন্দের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023