শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নিজের কন্যাসহ ১৬০ বার শিশু ধর্ষণকারী ফ্রান্সে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

নিজের কন্যাসহ শিশু বয়সী অনেক মেয়ের সঙ্গে ১৬০ বারের বেশি ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে এক ইতালিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) জার্মান সীমান্ত ঘেঁষা দক্ষিণ ফ্রান্সের ত্রাসবুর্গ থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

খবর অনুযায়ী, জার্মানিতে ওই ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ইউরোপিয়ান গ্রেফতারি পরোয়ানার আওতায় দক্ষিণ ত্রাসবুর্গের রুমেরহেইম লে-হাউতের বান্ধবীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পার্শ্ববর্তী কোলমার জেলখানায় পাঠানো হয়েছে। জার্মান কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, ২০০০ সাল থেকে ১৪ বছরের বেশি সময় ধরে নিজের মেয়েকে ধর্ষণ ও যৌন নিপীড়ন চালিয়ে আসছিলেন। এই সময়ে আরও অনেক মেয়ে শিশুর সঙ্গে এসব করেছেন ওই ইতালিয়ান নাগরিক। তার বিরুদ্ধে শিশুদের ধর্ষণ সংক্রান্ত ১২২টি তদন্ত চলছে। বিভিন্ন পারিবারিক গণ্ডির মধ্যে তিনি এসব ঘটনা ঘটান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023