শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সু চি’র ৩ প্রার্থীকে অপহরণ করে যে দাবি জানাল আরাকান আর্মি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

মিয়ানমারে চলছে নির্বাচনী প্রস্তুতি। আসছে ৮ নভেম্বরে অনুষ্ঠিত হবে দেশটির সাধারণ নির্বাচন। এই দেশটির পশ্চিমাঞ্চলের রাখাইন স্টেটের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি অং সান সু চির দলের তিন প্রার্থীকে অপহরণ করেছে।

 

এরই মধ্যে অপহরণের দায়ও স্বীকার করেছে আরাকান আর্মি। অপহৃতদের ছাড়তে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন বিদ্রোহীরা। খবর আল-জাজিরার।

নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে এলডি দলের মিন অং, নি নি মে মিন্ট ও চিত চিত চা তাদের প্রচারণা চালাতে গেলে অপহরণের শিকার হন।

 

অঞ্চলটিতে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করতে থাকা আরাকান আর্মি সোমবার বিবৃতিতে জানিয়েছে, প্রার্থীদের বিষয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত তদন্ত চলবে।

 

একই সঙ্গে বলা হয়েছে, আটক শিক্ষার্থীদের মুক্তি দিলে তিন প্রার্থীদের বিষয়ে তারাও বিবেচনা করবে।

 

রাখাইন রাজ্যে গত বছর থেকে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। লড়াই চলছে সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে। আরাকান যোদ্ধারা জাতিগতভাবে রাখাইন এবং প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। এই সংঘাতে চলতি বছরের শুরুর দিক থেকে প্রায় ২০ হাজার বেসামরিক লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

 

এলডির সমর্থকেরা জানিয়েছেন, গত সপ্তাহে আরকান আর্মির সদস্যরা তাদের মারধর করে ওই তিন প্রার্থীকে তুলে নিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023