শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় মৎস্যকন্যা আকৃতির জন্ম নেয়া শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের চারমাথা এলাকার গৃহবধূ মিতু আক্তারের জন্ম দেয়া অদ্ভুত আকৃতির সেই শিশুটির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টায় শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশুটির মৃত্যু হয়।

 

 

শিশুটির কোমর থেকে নিচের অংশ অনেকটা মৎস্য আকৃতির। যে কারণে শিশুটি ছেলে নাকি মেয়ে সেটিও নির্ধারণ করা যায়নি।

 

জানা যায়, শহরের চারমাথা এলাকার গৃহবধূ মিতু আক্তার সোমবার রাত ৮টায় শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোন অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবেই অদ্ভুত আকৃতির এই শিশুটির জন্ম দেন। শিশুটি ছেলে না মেয়ে তা নিশ্চিত হতে পারেনি কর্তব্যরত চিকিৎসকরা। ১৯ বছর বয়সী গৃহবধূর এটিই প্রথম সন্তান ছিলো।

 

বগুড়া শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. শামসুজ্জামান বলেন, গৃহবধূ মিতু আক্তারের জন্ম দেয়া অদ্ভুত আকৃতির সেই শিশুটি জন্মের ৪ ঘণ্টা পরে মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023