শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

জয়পুরহাটে ৪ শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

জয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মুজাহিদপুর নুরানী মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত শিক্ষক আব্দুর রশিদকে জয়পুরহাট সদর উপজেলার মুজাহিদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আব্দুর রশীদ সদর উপজেলার মুজাহিদপুর নুরানী মাদ্রাসার শিক্ষক এবং একই গ্রামের নয়ামুদ্দিনের ছেলে।

 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, প্রতিদিনের ন্যায় রবিবার ওই চার শিশু শিক্ষার্থী কোরআন শিক্ষার জন্য নুরানী মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি শেষে ওই চার শিশু শিক্ষার্থীকে ফুঁসলিয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ। এ সময় চার শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সে। শিশুদের অভিভাবক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে পুলিশ আব্দুর রশিদকে গ্রেফতার করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023