শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

লাদেন বেঁচে আছেন! দাবি করলেন ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল-কায়েদা গোষ্ঠীর সাবেক নেতা ওসামা বিন লাদেনের নিহত হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মার্কিন সেনারা বিন লাদেনের পরিবর্তে অন্য কাউকে হত্যা করেছে এবং লাদেনের এখনো বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।

 

 

মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধিক পঠিত রাজনৈতিক ওয়েবসাইট ‘দ্যা হিল’ এ খবর জানিয়ে লিখেছে, ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে দাবি করা হয়েছিল, মার্কিন সেনাবাহিনী ওসামা বিন লাদেনকে হত্যা করতে গিয়ে অন্য কাউকে হত্যা করেছে এবং ওই হামলায় বিন লাদেন নিহত হননি।

 

‘আমেরিকান এন্টারপ্রাইজ’ সংস্থার জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক গ্যারি ডি. শ্মিড এ সম্পর্কে বলেছেন, “এ ধরনের বক্তব্য ট্রাম্পকে নির্বাচনি বৈতরণী পার হতে সহায়তা করবে না। ”

 

তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ভাবছেন বিন লাদেনকে হত্যা করতে গিয়ে তার দেশের সেনাবাহিনী প্রতারণার শিকার হয়েছে।”

 

২০১১ সালে সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট ও’নেইল দাবি করেছিলেন, তিনি তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ওসামা বিন লাদেনকে হত্যা করেছেন। তিনি এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বসাম্প্রতিক এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি যাকে হত্যা করেছেন তিনি বিন লাদেনই ছিলেন অন্য কেউ নন।

 

সাবেক মার্কিন বিমান সেনা ও মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ডেনভার রিগলম্যান বলেছেন, “এটি হচ্ছে এমন একটি ভয়ঙ্কর টুইট যা শেয়ার করা উচিত হয়নি। এখানে উগ্রতা ও উন্মাদনার ভাষা ব্যবহার করা হয়েছে।”

 

কয়েকদিন আগে মার্কিন সেনাদেরকে ‘ব্যর্থ’ ও ‘বোকা’ বলে এক দফা সমালোচনার শিকার হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই জনমত জরিপে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে; আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক বক্তব্যের বাহার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023