শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাইডেন জিতলে দেশ ছাড়বেন ট্রাম্প!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্রূপ করে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলে তাকে হয়তো দেশ ছাড়তে হবে। শুক্রবার জর্জিয়া অঙ্গরাজ্যের ম্যাকন শহরে এক নির্বাচনি সমাবেশে এই ব্যঙ্গার্থক মন্তব্য করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এ খবর জানিয়েছে।

 

প্রচার সমাবেশে ট্রাম্প বলেন, আমি আশাবাদ, সুযোগ ও প্রত্যাশা দেবো। আমরা এটিই করছি। এই কারণে আমাদের এই চেতনা রয়েছে। আমার বলতে খারাপ লাগছে কারণ আমি জর্জিয়াকে অপমান করতে চাই না। কিন্তু আমাদের দেশজুড়ে এমনটিই হচ্ছে।

 

ওই ভাষণেই ট্রাম্প করোনার সংক্রমণ ঠেকাতে বাইডেনের প্রচার সমাবেশে সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক পরা নিয়ে বিদ্রূপ করেন।

 

ট্রাম্প বলেন, এটি নিয়ে আমার মজা করা উচিত না, আপনারা কি জানেন? প্রেসিডেন্সিয়াল রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে লড়াই আমাকে চাপে রেখেছে। আপনারা ভাবতে পারেন যদি আমি হেরে যাই? আমার পুরো জীবনভর কী করবো? রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর কাছে হেরে গেলে আমি ভালো অনুভব করবো না।

 

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হয়তো আমি দেশ ছেড়ে দেবো। আমি জানি না।

 

ট্রাম্পবিরোধী রিপাবলিকান গোষ্ঠী দ্য লিংকন প্রজেক্ট দ্রুতই ট্রাম্পের এই মন্তব্য নিয়ে দ্রুতই প্রতিক্রিয়া দেখিয়েছে। বাইডেনের প্রচার টিমও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এই মন্তব্যের ভিডিও প্রকাশ করেছে।

 

এর আগে গত মাসে নর্থ ক্যারোলাইনাতে এক সমাবেশে ট্রাম্প বলেছিলেন, যদি আমি বাইডেনের কাছে হেরে যাই, জানি না আমি কী করবো। আমি আপনাদের সঙ্গে আর কথা বলবো না।

 

২০১৬ সালের নির্বাচনের সময়ও কৌতুক করেছিলেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, যদি তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকানদের মনোনয়ন না পান তাহলে জনগণের সামনে আর আসবেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023