শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

নিউজিল্যান্ডে আবারও ক্ষমতায় আসছেন জাসিন্ডা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসের কারণে বিলম্বিত হওয়া নিউ জিল্যান্ডের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে। বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নের দল। বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চিতভাবেই তিনি আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন। খবর বিবিসির।

 

মোট ১৭ জন প্রার্থীর অংশগ্রহণ থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে ক্ষমতাসীন লেবার পার্টির নেতা জাসিন্ডা ও ন্যাশনাল পার্টি প্রধান জুডিথ কলিন্সের মধ্যে। নির্বাচনে জাসিন্ডার দল যে সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে, তা প্রায় নিশ্চিত। তবে পার্লামেন্টারি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার দল ক্ষমতায় আসবে কিনা, তা নিশ্চিত নয়। তেমনটা ঘটলে তা হবে নজিরবিহীন।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালে মিক্সড মেম্বার প্রোপোরশনাল রিপ্রেজেন্টশন ধারার পার্লামেন্টারি ব্যবস্থা চালুর পর থেকে এখন পর্যন্ত কেউ এই ধারার সংখ্যাগরিষ্ঠতা পায়নি। গত মাসে এই ভোট হওয়ার কথা থাকলেও করোনার কারণে নির্বাচন পিছিয়ে যায়। অর্ধকোটির কিছু বেশি বাসিন্দার দেশ নিউজিল্যান্ডে গত ৩ অক্টোবর থেকে চলা আগাম ভোটে অংশ নিয়েছে ১০ লাখের বেশি মানুষ।

 

ক্রাইস্টচার্চ হামলাসহ বিভিন্ন সংকটে নেতৃত্বের জন্য বিশ্বজুড়েই আলোচিত নাম জাসিন্ডা। করোনা নিয়ন্ত্রণে সাফল্য নির্বাচনি মাঠে বহুগুণ এগিয়ে দিয়েছে তাকে। সবগুলো জরিপেই একচ্ছত্র শ্রেষ্ঠত্ব ৪০ বছর বয়সী কিউই প্রধানমন্ত্রীর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023