শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

জাতিসংঘ মানবাধিকার পরিষদে আসন পেল না সৌদি আরব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হতে ব্যর্থ হয়েছে সৌদি আরব। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গতকাল মঙ্গলবারের ভোটে দেশটিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আসন দেওয়া হয়নি। তবে রাশিয়া, চীন ও কিউবার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও দেশগুলো সদস্যপদ পেয়েছে।

 

আল জাজিরা, দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরব মারাত্মক রকমের মানবাধিকার লঙ্ঘন করে- এমন অভিযোগে দেশটিকে জাতিসংঘ মানবাধিকার পরিষদের আসন না দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় মানবধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এরপরই সৌদি আরবের আবেদন প্রত্যাখ্যান করা হয়।

 

 

গত বৃহস্পতিবার নিউইয়র্কভিত্তিক মানবধিকার সংগঠনটি জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি সৌদি আরবের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সৌদি আরব ব্যাপকভাবে মানবধিকার লঙ্ঘন করে এবং মানবধিকার কর্মী ও দেশটির রাজনৈতিক ভিন্নমতালম্বীদের বিরুদ্ধে দমন পীড়ন চালানো হয়।

 

সৌদি আরবের বিরুদ্ধে এ সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটি জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেওয়া তহবিল প্রত্যাহারের হুমকি দিয়েছে। এদিকে, চীন ও রাশিয়ার মতো দেশগুলো সদস্যপদ পাওয়ায় অনেকে এর কড়া সমালোচনা করেছেন।

 

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে এবং তাতে এ পর্যন্ত ৭ হাজার ২০০ শিশু নিহত কিংবা আহত হয়েছে। এই প্রসঙ্গটি উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচের জাতিসংঘ বিষয়ক পরিচালক লুইস চার্বোনিউ বলেছেন, শিশু হত্যাকারীরা মানবাধিকার পরিষদের সদস্য হতে পারে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023