শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে দেয়াল ধসে ৯ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতের হায়দরাবাদে দেয়াল ধসে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এএনআই এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

 

অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে বৃষ্টির তোড়ে ১০টি বাড়ির ওপর ভেঙে পড়ে দেয়ালটি।

 

হায়দরাবাদ লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি টুইট করে জানিয়েছেন, ‘বান্দলাগুড়ার মোহাম্মদীয়া হিলসে একটি ব্যক্তিগত সীমানার দেয়াল ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে। ২ জন আহত হয়েছেন।’

 

‘ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। যাওয়ার পথে শামশাবাদে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের লিফট দিয়েছি। এখন তালাবকাট্টা ও ইয়েসরাব নগরে যাচ্ছি।’

 

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হচ্ছে উড়িষ্যায়ও। অন্ধ্রপ্রদেশের একশোরও বেশি এলাকায় ১১ থেকে ২৪ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।

 

হায়দরাবাদের কয়েকটি অংশে দ্বিতীয় দিনের মতো ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত আছে, এতে শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে, সড়ক ও বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এবং শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023