শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ট্রাম্পবিমুখ হচ্ছে বয়স্ক ভোটাররা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এ বছর মহামারীর নেতিবাচক প্রভাব পড়ছে নির্বাচনেও। রয়টার্স/ইপসোস জরিপের ফল বলছে, বয়স্ক বহু ভোটারই এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এতে রিপাবলিকান পার্টির সমর্থনের একটি মূল ভিত্তিই দুর্বল হয়ে পড়ছে।

 

কারণ, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের হোয়াইট হাউজের দৌড়ে সহায়ক হয়েছিল এই বয়স্ক ভোটই। এবার দেখা যাচ্ছে, আগামী ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ও তার প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে বয়স্ক ভোট এখন প্রায় সমান ভাগে ভাগ হয়ে গেছে।

 

সেপ্টেম্বর-অক্টোবরে জাতীয় পর্যায়ে পরিচালিত রয়টার্স/ইপসোস জরিপের ফলে দেখা গেছে, ৫৫ বছর ও তার বেশি বয়সী ভোটারদের ৪৭ শতাংশই বাইডেনকে সমর্থন করেছেন। আর ৪৬ শতাংশ সমর্থন করেছেন ট্রাম্পকে। করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যুতে দেশের বিপর্যস্ত অবস্থা, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া এবং যে স্বাস্থ্য ব্যবস্থার ওপর বয়স্করা সবচেয়ে বেশি নির্ভর করে, সে ব্যবস্থায় বিপর্যয়ের কারণে বয়স্ক ভোটারদের মধ্যে ট্রাম্পের সমর্থন কমছে।

 

নির্বাচনের মাত্র ২৫ দিন আগে বিভিন্ন জনমত জরিপে এরই মধ্যে বাইডেনের চেয়ে জনসমর্থনে পিছিয়ে থাকা ট্রাম্পের জন্য বয়স্ক ভোটেও পিছিয়ে পড়াটা মোটেই ভালো লক্ষণ নয়। রয়টার্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023