শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

ভারত সীমান্তে ৬০ হাজারের বেশি সৈন্য মোতায়েন চীনের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, ভারত-চীন সীমান্তের লাইন অব একচুয়াল কন্ট্রোলে (এলএসি) ৬০ হাজার সেনা মোতায়েন করেছে চীন। জাপানে কোয়াড গ্রুপ ভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর নিজ দেশে ফিরে এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

 

তিনি বলেন, বৈঠকে আমি ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছি।  পৃথিবীর অন্যতম বৃহৎ চারটি গণতান্ত্রিক দেশ যারা বিভিন্নভাবে চীনের কমিউনিস্ট পার্টির কারণে ভোগান্তিতে আছে। এই ইস্যুতে দীর্ঘদিন কোয়াড দলভুক্ত রাষ্ট্রগুলো নিশ্চুপ ছিলো। যার কারণে চীনারা তাদের আগ্রাসন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

এসময় তিনি বেইজিংয়ের খারাপ আচরণ এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য হুমকি হয়ে ওঠার সমালোচনাও করেছেন। ভারত-প্রশান্ত মহাভারতীয় অঞ্চলের দেশ যুক্তরাষ্ট্র, জাপান ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার টোকিওতে বৈঠক করেন।

 

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর এটাই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। দক্ষিণ চীন সাগর, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সামরিক আগ্রাসন নিয়ে প্রতিবেশিদের সঙ্গে উত্তেজনার মাঝে টোকিওতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023