শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: গ্রেফতার আরও ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঘরে ঢুকে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মাইনুদ্দিন সাহেদ (৫১) নামের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

বুধবার রাত সাড়ে ১১টার দিকে একলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হতে পারে।

 

এ নিয়ে ঘটনার মূলহোতা দেলোয়ার ও মামলার প্রধান আসামি বাদলসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন নির্যাতন ও ভিডিওচিত্র ছড়ানো মামলার এজাহারভুক্ত আসামি এবং বাকি পাঁচজন এজাহারবহির্ভূত।

 

এর আগে বুধবার বিকেলে কুমিল্লার দাউদকান্দির মারুফা নামক স্থান থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হয় এই মামলার আসামি ও দেলোয়ার বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালাম। রাতেই বেগমগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023