শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

পরিবার ও ব্যবসার প্রতিষ্ঠানে নিরাপত্তার জন্য
বগুড়া সদর থানায় জিডি করলেন আ’লীগ নেতার স্ত্রী আকিলা সরিফা
রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
পরিবারের নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরী করেছেন আ’লীগ নেতা আনোয়ার হোসেন রানার স্ত্রী আকিলা সরিফা সুলতানা খানম। মঙ্গলবার বগুড়া সদর থানায় তিনি তার ননদের মাধ্যমে সাধারণ ডায়েরী প্রেরণ করেন। বগুড়া শহরের নবাব বাড়ি সড়কের দেলওয়ারা সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটের ৫ম তলার বাসিন্দা আকিলা সরিফা সুলতানা খানম বগুড়া সদর থানার ডায়েরীতে উল্লেখ করেন সম্প্রতি তাকে ও তার স্বামী, সন্তানকে প্রাণে মেরে ফেলা এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করতে একটি কুচক্রী মহল তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কুচক্রী মহলটি তার বাসস্থান ও স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং তার মালিকানাধীন দেলওয়ারা সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এ ছাড়াও মিথ্যা মামলায় জড়িয়ে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার গভীর চক্রান্ত চলছে। এমতাবস্থায় তার মালিকানাধীন মার্কেট, স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। বর্তমানে তার পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কুচক্রী মহলের নাম প্রকাশ না করে এবং প্রয়োজনে তদন্তকারি কর্মকর্তার কাছে তিনি তাদের নাম প্রকাশ করবেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

সাধারন ডায়েরীর ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্য (ওসি) মোঃ হুমায়ুন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি আকিলা সরিফা সুলতানা খানমের পরিবারেরসদর নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023