শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

 

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, মামলার আরেক আসামি দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ‌্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

সোমবার (৫ অক্টোবর) সকালে র‌্যাব সদর দপ্তর থেকে গণমাধ‌্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ‌্য জানানো হয়।

 

এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ১টার দিকে নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে নয়জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর বেগমগঞ্জ থেকে আরো দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হলো।

 

গ্রেপ্তার অপর দুই আসামি হলেন- মো. রহিম (২৫) ও মো. রহমত উল্যাহ (৩৮)।

 

রহিমের বাড়ি একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়কৃঞ্চপুর গ্রামে। তার বাবার নাম শেখ আহম্মদ দুলাল। রহমত উল্যাহর বাড়ি একই গ্রামে। তার বাবার নাম আব্দুর রহিম।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক নারী দাম্পত্য কলহের জেরে কয়েক মাস বাবার বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় কয়েকজন যুবক তাকে নানাভাবে উত্ত্যক্ত করে ও অশালীন প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় গত ২ সেপ্টেম্বর রাতে তারা ঘরে ঢুকে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালায়। ওই যুবকদের হুমকি ও ভয়ে ঘটনার পর থেকে তিনি বাড়ি ছেড়ে চলে যান। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023