শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

নিজ হাতে মেয়ের অস্ত্রোপচার, বাঁচাতে না পেরে চিকিৎসক বাবার আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

নিজের হাতে সাত বছরের মেয়ের অস্ত্রোপচার করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি চিকিৎসক বাবা। নিজে চিকিৎসক হয়েও মেয়েকে বাঁচাতে না পারায় ‘সরি’ লিখে আত্মহত্যা করেন ওই বাবা। ভারতের কেরালার ঘটেছে এমন ঘটনা।

 

এশিয়ান নেট নিউজসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর নিজের সাত বছরের মেয়ের অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসক অনুপ কৃষ্ণ। হাঁটুর অস্ত্রোপচার করার সময়ই কার্ডিয়াক অ্যারেস্টে মেয়ের মৃত্যু হয়। পরে শিশুটিকে অন্য হাসপাতালে নিয়ে গিয়েও আর বাঁচানো যায়নি।

 

বাবার তত্ত্বাবধানে অস্ত্রোপচারের সময়ই মেয়ের মৃত্যু হয়। তাই এই ঘটনার জন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয় ওই চিকিৎসককে। মেয়ের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে পরিবার এবং স্থানীয়রা। এ ঘটনায় হাসপাতালের বাইরেও বিক্ষোভ হয়।

 

শুধু তাই নয়, চিকিৎসক অনুপের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়। কোল্লাম পূর্ব পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগও দায়ের করা হয়।

 

এরপরই আত্মহত্যা করেন ওই চিকিৎসক বাবা। তবে মরার আগে বাড়ির বাথরুমের দেয়ালে ‘সরি’ লিখে রেখেছিলেন তিনি। গত বৃহস্পতিবার কোল্লাম জেলার কাদাপ্পাকাড়াতে বাড়ি থেকে চিকিৎসক অনুপের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023