শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ১৩ লাখ টাকার সেতু ২১ মাসেই শেষ!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সোনাতলায় ভেলুরপাড়ার সিংরারপাড়া খালের ওপর সাড়ে ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু ২১ মাসে ভেঙে পড়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে সেতুটি নির্মাণ করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের (বিএডিসি) মাধ্যমে ২০১৯ সালের প্রথমদিকে ভেলুরপাড়া চারমাথা সিংরারপাড়া খালে ওপর ১৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হয়। বগুড়ার বিদ্যুৎ এন্টার প্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করে। এতে খরচ হয় ১৩ লাখ ৫৭ হাজার ২০০ টাকা। সেতুর ওপর দিয়ে যানবাহন ও জনগণ চলাচল শুরু করতে না করতে বন্যায় মাঝের স্লিপার দেবে যায়। এতে সেতুটি উত্তর দিকে হেলে পড়ে। এ বছরের ২-৩ দফা বন্যায় সেতুটি ধসে পড়ে। সেতু নির্মাণের পর থেকে এলাকাবাসীরা নিম্নমানের কাজ করার অভিযোগ তোলেন।

 

জোড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল জানান, গত বছর সেতুর মাঝ খানের স্লিপার উত্তর দিকে হেলে পড়ে। আর এবার তা ভেঙে পড়েছে। এতে জনগণ ও যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

 

সোনাতলা উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন জানান, জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রচেষ্টায় সেতুটি নির্মিত হয়েছিল। সেতু নির্মাণের শুরু থেকেই স্থানীয়রা নিম্নমানের কাজের অভিযোগ তোলেন।

এ প্রসঙ্গে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বগুড়া জোনের পিডি এসএম শহিদুল ইসলাম জানান, গত বছরের ভয়াবহ বন্যার পানির স্রোতের তোড়ে উজান থেকে একটি বাঁশঝাড় ভেসে আসে। সেটি সেতুর সঙ্গে আটকে যায় এবং প্রবল স্রোতে ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। এতে সেতুর নিচ থেকে মাটি সরে যাওয়ায় স্লিপার দেবে যায়। ফলে সেতুটি হেলে পড়েছিল। শিগগিরই সেতুটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023