শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

দরিদ্র দেশগুলো পাবে ১২ কোটি কিট: ডব্লিউএইচও

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিশ্বের গরিব দেশগুলোতে করোনা পরীক্ষার জন্য ১২ কোটি কিটের বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

সোমবার জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, অ্যাবোট ও এসডি বায়োসেনসর বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জন্য ১২ কোটি টেস্ট কিট তৈরি করে দিতে সম্মত হয়েছে। এই র‌্যাপিড টেস্ট কিট আগামী ছয় মাসের মধ্যে পাওয়া যাবে।

 

এসময় এই টেস্ট কিটের বর্তমান বাজার মূল্য ৫ ডলার হলেও কোম্পানি দুটি তা আরও শস্তায় দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

গেব্রিয়েসুস মনে করেন, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের উদ্যোগে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলো অ্যান্টিজেন টেস্ট কিট পেলে তা রোগী শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা পরীক্ষার বিসতৃতি ঘটাবে, বিশেষ করে যেখানে পৌঁছানো কষ্টকর, যেখানে যথেষ্ট পরীক্ষাগার কিংবা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নেই, সেখানে নমুনা পরীক্ষা সহজ করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023