শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

ভারতে কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভ- রাজপথে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতে কৃষি বিলের বিরুদ্ধে বিক্ষোভের উত্তাপ বাড়ছে। দেশের উত্তর থেকে দক্ষিণের একাধিক রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়লেও এই বিক্ষোভের ঝাঁঝ সবথেকে বেশি বেড়েছে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে। এমনকী বিক্ষোভের আঁচ পড়েছে রাজধানী দিল্লিতেও।

 

 

সোমবার সকালেই দিল্লির ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভকারীরা রাজপথে থাকা একটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। বেশ কিছুক্ষণ রাজপথে ধর্নাতেও বসে পড়েন তারা। সেই সঙ্গে বিজেপি বিরোধী শ্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

 

এদিকে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সকাল ৭ টা বেজে ১৫ মিনিট নাগাদ ১৬ থেকে ২০ জনের একটি বিক্ষোভকারী দল একজায়গায় জড়ো হয়ে পুরনো একটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। ভারতে কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন প্রতিদিনই তীব্র হচ্ছে। কৃষি বিলের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ভারতের একাধিক বিরোধী রাজনৈতিক দলগুলো।

 

এমনকি বিজেপির পুরনো শরিক দল শিরোমনি অকালি দলও এই বিলের বিরোধীতায় এনডিএ জোট ছেড়েছে। এর আগে এই বিলের প্রতিবাদে ভারতের বিভিন্ন কৃষক সংগঠনের তরফে ভারত বনধের ডাক দেওয়া হয়। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন রাজ্যের কৃষকরা ওই বনধে অংশ নেন।

 

উল্লেখ্য, কয়েকদিন আগে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দেশের ১৮ টি বিরোধী রাজনৈতিক মিলে কৃষি বিলে সই না করার আবেদন জানিয়েছিল। কিন্ত তা সত্বেও রবিবার ভারতের কেন্দ্রীয় সরকারের আনা তিনটি কৃষি বিলে সই করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তারপর থেকেই ভারতজুড়ে কৃষকদের বিক্ষোভ আরও বেড়েছে। এদিন কর্নাটকে কৃষক সংগঠনের তরফে বনধের ডাক দেওয়া হয়েছে। এই বনধকে সমর্থন জানিয়েছে কর্নাটকের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023