শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৪, মৃত্যু ১

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গেল ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৩৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৯৩ নমুনার ফলাফলে ৩৪জনের দেহে করোনা ভাইরাসের প্রমাণ মিলেছে। আক্রান্তের হার ১৭দশমিক ৬১শতাংশ।

 

এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৫৬০জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ৩১জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৬৬৯জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে একজন মারা  যাওয়ায় মৃত্যু মোট ১৭৯জন হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম শফিকুল ইসলাম(৫৭)। তার বাড়ি বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকায়। তিনি শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় শজিমেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

রোববার  সকাল সাড়ে ১১টার  দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে  এই তথ্য জানানো হয়।

 

জেলা স্বাস্থ্য দপ্তর জানায়, ২৬সেপ্টেম্বর, শনিবার জেলার দু’টি পিসিআর ল্যাবে ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়।  সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ৩৪টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ৫টি নমুনার মধ্যে সবগুলোই নেগেটিভ এসেছে।

 

নতুন আক্রান্তদের মধ্যে ৩০জন সদর,  সারিয়াকান্দি ২জন এবং বাকি ২জন কাহালুর বাসিন্দা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023