শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চার অঙ্গরাজ্যে মার্কিন নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে শুক্রবার থেকে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে মিনেসোটার পাশাপাশি ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইয়োমিং রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। জনমত জরিপে এখন অবধি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে এ বছর অনেক ভোটারই আগাম ভোট ও ডাকযোগে ভোট দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

 

শুক্রবার আগাম ভোট শুরু হওয়া মিনেসোটায় মুখোমুখি প্রচারণা চালিয়েছেন দুই নেতা ট্রাম্প ও বাইডেন। ২০১৬ সালে ট্রাম্প তার তৎকালীন ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কাছে রাজ্যটিতে ১.৫ শতাংশ পয়েন্টে হেরেছিলেন। সম্প্রতি রাজ্যটির মিনিয়াপোলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গের নির্মম হত্যা ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়। পুরো দেশজুড়েই ছড়িয়ে পড়ে সে বিক্ষোভ।

 

বিক্ষোভকারীদের প্রতি কঠোর অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। বিক্ষুব্ধদের উগ্র বামপন্থী আখ্যা দিয়ে শহরটিতে আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বলেছিলেন, বাইডেন জয়ী হলে ওইসব উগ্র-বামপন্থিরা আরও প্রশ্রয় পাবে। শুক্রবার হাজারো সমর্থকের সামনে ট্রাম্প বলেন, মিনেসোটায় তার অর্থনৈতিক রেকর্ডের কারণেই জয়ী হবেন তিনি।

 

বাইডেন শুক্রবারের নির্বাচনি প্রচারে করোনা মহামারিতে রাজ্যটির অর্থনৈতিক ধসের চিত্র তুলে ধরেন। এজন্য তিনি ট্রাম্পকে দায়ী করেন। বলেন, রিপাবলিকান প্রেসিডেন্ট করোনা মোকাবিলায় তেমন কিছুই করেননি। ট্রাম্প তার দায়িত্ব পালনের অভিনয় করাও বন্ধ করে দিয়েছেন। জয়ী হলে যুক্তরাষ্ট্রজুড়ে অবকাঠামো উন্নয়নে ২ লাখ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এছাড়া, জলবায়ু পরিবর্তন নিয়েও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

 

মিনেসোটার মিনেয়াপোলিসে ভোটকেন্দ্র খোলার ৩০ মিনিটের মধ্যে ৪৪ জন ভোট দিয়েছেন বলে জানা গেছে। কয়েকজন ভোটার জানিয়েছেন, ভীড় এড়াতে সকাল সকাল ভোট দিতে চান তারা।

 

মিনেসোটায় জনমত জরিপে এগিয়ে আছেন বাইডেন। জরিপ বিষয়ক ওয়েবসাইট রিয়েলক্লিয়ারপলিটিকস অনুসারে, শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে ট্রাম্পের চেয়ে গড়ে ১০.২ শতাংশ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন তিনি। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডকে ঘিরে সৃষ্ট সহিংসতার তীব্র সমালোচনা করেছিলেন বাইডেন। বর্ণবৈষম্য ও পুলিশি নৃশংসতার বিরুদ্ধে বিক্ষোভকারীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি।

 

রয়টার্স বলছে, মিনেসোটায় জনমত জরিপে এগিয়ে থাকা বাইডেনের নির্বাচনি সম্ভাবনার প্রকৃত চিত্র ফুটিয়ে তোলে না। আদতে এর চেয়েও বেশি এগিয়ে আছেন তিনি। সাবেক শিল্পাঞ্চল ‘রাস্ট বেল্ট’ রাজ্যগুলোয়-মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়াতেও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। ২০১৬ সালের নির্বাচনে এই তিন রাজ্যেই হিলারির কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন ট্রাম্প।

 

ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স ও আরলিংটনে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে ভোটার উপস্থিতি ব্যাপক। ভোটকেন্দ্রের বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023