শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সোনাতলায় বান্ধবীর মাধ্যমে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার সোনাতলা পদ্মপাড়ায় স্কুল পড়ু–য়া ছাত্রীকে (১৪) বান্ধবীর মাধ্যমে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। ধর্ষণের পর থেকে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। ঘটনা জানাজানির পর গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সোনাতলা থানায় মামলা দায়ের হয়েছে।
বগুড়ার সোনাতলা থানায় দায়ের করা মামলা সুত্রে জানা যায়, গত ২৩ আগস্ট উপজেলার পাকুল্যা ইউনিয়নের পদ্মপাড়া পূর্ব গ্রামের স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণীর ওই ছাত্রীকে তারই বান্ধবী চম্পা বেগম গাইড দেয়ার জন্য তার বাড়ি যেতে বলে। ছাত্রীর বাড়ির আশপাশে বান্ধবীর বাড়ি বলে সেখানে চলে যায় গাইড আনতে। বাড়ি পৌঁছানোর পর চম্পা ও তার স্বামী মাসুদ হোসেন একটি ঘরের মধ্যে তুলে দিয়ে বাহিরে থেকে দরজা আটকে দেয়। পরে সেই ঘরে পূর্ব থেকে লুকিয়ে থাকা একই এলাকার রিয়াদ হোসেন (২৬) স্কুল ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। রিয়াদ হোসেনের নামে এলাকায় বিভিন্ন জনের কাছে চাঁদা দাবী করার অভিযোগও রয়েছে।
বগুড়ার সোনাতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন জানান, ধর্ষণের ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। ধর্ষণ ছাড়াও আরো কোন অভিযোগ আছে কি না সে বিষয়েও তদন্ত চলছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023