শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

উত্তপ্ত সীমান্ত, অনড় ভারত-চীন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতের সঙ্গে প্রায় ৪ হাজার ৩৮৮ কিলোমিটার এলাকাজুড়ে সীমানা রয়েছে চীনের। ফলে সীমান্ত বিবাদ নিয়ে বহুবার সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। সম্প্রতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা।

 

রাশিয়ার মধ্যস্ততায় মস্কোতে শান্তিপূর্ণ আলোচনা হলেও তা বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এর জেরে মঙ্গলবার পার্লামেন্টে দাঁড়িয়ে চীনের বিরুদ্ধে অনেকটা রণ প্রস্তুতির ঘোষণা দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

নয়া দিল্লির অভিযোগ, নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রত্যাহারসহ যেসব শর্ত ছিলো তার কিছুই মানছে না বেইজিং।

 

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, মস্কোতে চীনা প্রতিনিধিদের সাথে অনবদ্য আলোচনা হয়েছিলো। সেখানে তাদের সেনা মোতায়েন এবং স্বেচ্ছাচারী আচরণ নিয়ে খোলামেলা আলোচনা হয়। ভারত সবসময় শান্তিপূর্ণ সমাধান চায় সেই বার্তা দিয়েছিলাম। কিন্তু তারা কিছুই বাস্তবায়ন করছে না। ভারতের ভূখন্ড এবং সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত আমরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023