শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

নভেম্বরের মধ্যে জনগণ ব্যবহার করতে পারবে চীনা টিকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

চীনে উৎপাদিত করোনা ভাইরাসের টিকা জনগণের ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে নভেম্বরের মধ্যে। চাইনিজ সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোলের (সিডিসি) বিশেষজ্ঞ উ গুইঝেন এমন আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেছেন, এরই মধ্যে দুটি টিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ টিকা দুটিকে অনুমোদন দেয়া হয়েছে। আরো একটি টিকার মূল্যায়ন পরীক্ষা করা হচ্ছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অনলাইন গ্লোবাল টাইমসে প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, সিডিসির বায়োসিকিউরিটি বিষয়ক প্রধান বিশেষজ্ঞ উ গুইঝেন। তিনি বলেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বে গবেষণায় এগিয়ে আছে চীন।

তারা করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকা তৈরিতে কাজ করছেন। তার মতে, বিশ্বজুড়ে এখন এরকম ৯টি টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে। এই ৯টি টিকার মধ্যে ৫টিই চীনের আবিষ্কার। উ গুইঝেন বলেছেন, নভেম্বরের শুরুতে বা ডিসেম্বরে সাধারণ চীনা নাগরিক তাদের এসব টিকা ব্যবহার করতে পারবেন। কারণ, তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে মসৃণ গতিতে। তিনি আরো বলেন, একজন স্বেচ্ছাসেবী হিসেবে এই টিকা নিয়েছি আমি নিজে। এখন আমি সুস্থ বোধ করছি। তার মতে, এই টিকা এক থেকে তিন বছর কার্যকর থাকতে পারে শরীরে।

উ গুইঝেন বলেছেন, নভেল করোনা ভাইরাস একটি উচ্চ ঝুঁকিপূর্ণ ভাইরাস। একটি নেগেটিভ প্রেসারে থাকা পরিবেশে এটি প্রস্তুত করতে হয়। দেশটির স্বাস্থ্য বিষয়ক কমিশনের বিশেষজ্ঞরা এখন এই টিকা উৎপাদনের বিষয়ে নিবিড়ভাবে পর্যালোচনা করছেন। বিশ্বজুড়ে এই টিকার কমপক্ষে ৩০টি ক্লিনিক্যাল পর্যায়ে প্রবেশ করেছে। তার মধ্যে মাত্র ৯টি এখন পর্যন্ত তৃতীয় ধাপ বা চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023