শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোয় আক্রান্ত ৩৪, মৃত্যু ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ১৯৮নমুনার ফলাফলে  আরও ৩৪জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৭দশমিক ১৭শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ১২৯জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন। একই সময়ে ১১জন সুস্থ হওয়ায় জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৮২জনে দাঁড়িয়েছে। এছাড়া জেলায় নতুন করে আরও ২জন মারা যাওয়ায় মৃত্যু মোট ১৭০জনে দাঁড়িয়েছে। মারা যাওয়া দুইজন হলেন- বগুড়া নন্দীগ্রাম উপজেলার দোহার এলাকার সুরেশ(৫২) এবং শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার নাজমা লায়লা হাছান(৬৫)। এদের মধ্যে সুরেশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিটে এবং নাজমা লায়লা হাছান একই দিন সকাল ৮টায় টিএমএসএস হাসপাতালে মারা গেছেন।

 

শনিবার দুপুর দেড়টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান,  ১১ সেপ্টেম্বর, শুক্রবার জেলার দু’টি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৯৮টি নমুনার ফলাফল বিশ্লেষণ তুলে ধরেন।

 

ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ২৮টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ১০টি নমুনায় পজিটিভ আসে আরও ৬জনের।

 

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম আরও জানান,  নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের  হাসপাতালে স্থানান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023