শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলের বিস্তীর্ণ এলাকা মধ্যপ্রাচ্য নামে পরিচিত। এসব জায়গা এবং এখানকার বিভিন্ন ইতিহাস আদিকাল থেকেই প্রসিদ্ধ ছিল এবং এটি সারা বিশ্বের এক আলোচনার কেন্দ্রবিন্দু। ইতিহাসের আদিকাল থেকে এই অঞ্চল নানান কারণে বিখ্যাত ছিল। ধর্মীয় কারণে এই অঞ্চল যুগে যুগে বিখ্যাত ও শ্রদ্ধেয় হয়ে রয়েছে পৃথিবীর বুকে। যেমন: ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম ইত্যাদি ধর্মের আবির্ভাব প্রচার ও প্রসার এই অঞ্চলে হয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যে শুষ্ক ও গরম জলবায়ু বিদ্যমান। এর চারপাশে প্রধান কিছু নদী রয়েছে যা সীমিত এলাকায় কৃষি ব্যবস্থায় সহায়তা করে।

 

মধ্যপ্রাচ্যের অনেক দেশ পারস্য উপসাগর তীরে অবস্থিত এবং প্রচুর অশোধিত পেট্রোলিয়াম জ্বালানী তেল সম্পদে ভরপুর। মধ্যপ্রাচ্য আধুনিক বিশ্বে অর্থনৈতিক, রাজনৈতিক, এবং সাংস্কৃতিক দিক থেকে এক গুরুত্বপূর্ণ অঞ্চলে বা জনপদে পরিণত হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের যুদ্ধনীতিও প্রশাসনিক কার্যাবলিও বিশ্বে আলোচিত।

 

আজকের প্রতিবেদনে থাকছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের তথ্য:

 

মিশর

আরব বিশ্বের দেশগুলোর মধ্যে সামরিক শক্তির দিক থেকে সবার ওপরে রয়েছে আরব রিপাবলিক অব ইজিপ্ট। তাদের সামরিক খাতে বাজেট ১১২০ কোটি ডলার এবং সক্রিয় সেনাসদস্য সংখ্যা চার লাখ ৪০ হাজার। জিএফপি স্কোর ০.১৮৭২। বিশ্ব র‌্যাংকিং ৯।

 

তুরস্ক

এর্দোয়ানের দেশ তুরস্কের সক্রিয় সেনাসদস্য সংখ্যা তিন লাখ ৫৫ হাজারেরও বেশি। সামরিক খাতে বছরে ব্যয় ১৯০০ কোটি ডলার। জিএফপি স্কোর ০. ২০৯৮। বিশ্ব র‌্যাংকিং ১১।

 

ইরান

ইরানের সক্রিয় সেনাসদস্য সংখ্যা পাঁচ লাখ ২৩ হাজার। সামরিক খাতে বার্ষিক ব্যয় ১৯৬০ কোটি ডলার। ইরানের জিএফপি স্কোর ০.২১৯১। বিশ্ব র‌্যাংকিং ১৪।

 

সৌদি আরব

কিংডম অব সৌদি অ্যারাবিয়ার সক্রিয় সেনাসদস্য চার লাখ ৭৮ হাজারেরও বেশি। সামরিক খাতে বাজেট ৬৭৬০ কোটি ডলার। তবে বিশাল বাজেট হলেও ০.৩০৩৪ জিএফপি স্কোর নিয়ে সৌদি আরব রয়েছে চতুর্থ স্থানে। সৌদির বিশ্ব র‌্যাংকিং ১৭।

 

ইসরায়েল

এক লাখ ৭০ হাজার সক্রিয় সেনাসদস্য নিয়ে ইসরায়েল আছে পঞ্চম স্থানে। সামরিক খাতে বাজেট ২০০০ কোটি ডলার। জিএফপি স্কোর ০.৩১১১। বিশ্ব র‌্যাংকিং ১৮।

 

আলজেরিয়া

উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের আরেক মুসলিম অধ্যুষিত (৯৯%) দেশ আলজেরিয়ার এক লাখ ৩০ হাজার সদস্য নিয়ে গড়া সামরিক বাহিনীর জন্য বাজেট ১৩০০ কোটি ডলার। জিএফপি স্কোর ০.৪৬৫৯। বিশ্ব র‌্যাংকিং ২৮।

 

সংযুক্ত আরব আমিরাত

সামরিক শক্তির দিক থেকে আরব বিশ্বের সব দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থাকছে ইরাকের পরই। তাদের জিএফপি স্কোর ০.৭০৩৪, সক্রিয় সেনা সদস্য ৬৪ হাজার জন। সামরিক খাতে বার্ষিক ব্যয় ২২৭৫ কোটি ডলার। বিশ্ব র‌্যাংকিং ৪৫।

 

ইরাক

যুদ্ধে বিধ্বস্ত হলেও, অর্থনীতি দুর্বল হয়ে গেলেও আট নাম্বারে রয়েছে ইরাক। সামরিক খাতে বার্ষিক ব্যয় ১৭৩ কোটি ডলার। সর্বশেষ হিসাব অনুযায়ী ইরাকের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা এক লাখ ৬৫ হাজার। জিএফপি স্কোর ০.৭৯১১। বিশ্ব র‌্যাংকিং ৫০।

 

সিরিয়া

দীর্ঘ দিন ধরে যুদ্ধ চলছে সিরিয়ান আরব রিপাবলিকে। ফলে বাশার আল আসাদের অনুগত বাহিনীর শক্তিও কমেছে অনেক। তারপরও বিশ্ব র‌্যাংকিং ৫৫ তারা। দেশটির সক্রিয় সেনা সদস্য এক লাখ ৪২ হাজার জন। জিএফপি স্কোর ০. ৮২৪১। সামরিক খাতে বাজেট ১৮০ কোটি ডলার।

 

মরক্কো

বিশ্ব র‌্যাংকিং ৫৭ তম এই দেশটি উত্তর আফ্রিকার মাগরেব অঞ্চলের দেশ। মরক্কোর সক্রিয় সেনাসদস্য সংখ্যা তিন লাখ ১০ হাজার। সামরিক খাতে বাজেট এক হাজার কোটি ডলার। জিএফপি স্কোর ০. ৮৪০৮।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023