শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার কাহালুতে নিখোঁজ কলেজ ছাত্র আরমান হোসেন আন্নার (১৯) মরদেহ মাটি খুড়ে উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কাহালু থানার মুরইল ইউনিয়নের ডুমুর গ্রাম খাঁ পাড়ার একটি পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরমান হোসেন আন্না ডুমুর গ্রামের আজিজার রহমানের ছেলে এবং গাইবান্ধা সরকারি কৃষি কলেজের ১ম বর্ষের ছাত্র। এ ঘটনায় পুলিশ  সুজন (২২) ও ওবায়দুর (৩০) নামের দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

 

জানা গেছে, রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত আরমান ও সুজনকে গ্রামের ওই পুকুর পাড়ে বসে গল্প করতে দেখে নিহতের পরিবারের লোকজন। রাতে আরমান বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা সোমবার ভোর থেকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে ডুমুরগ্রাম খাঁ-পাড়ায় ইটের দেয়াল ঘেরা পুকুর পাড়ে মাটি খোড়া দেখে সন্দেহ হয়। পরে সেখানে মাটিতে পুতে রাখা আরমানের মরদেহের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, শ্বাসরোধ করে আরমানকে হত্যার পর মাটি খুড়ে মরদেহ পুতে রাখা হয়। তবে কী কারণে আরমানকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। তিনি বলেন, দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023