শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে বাদশা (২২ নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।

 

নিহত বাদশা জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের রফিক উদ্দিনের ছেলে।

 

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. তোজাম্মেল হক জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তেলকুপি সীমান্ত পিলার ৩এস ও ৪এস এলাকা দিয়ে বাদশা ভারতে যায়। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার গোপালনগর ২৪ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে বাদশা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ কাঁটাতারের বেড়া সংলগ্ন ভারতীয় ভূখন্ডে পড়েছিল বলে জানা গেছে।

 

জানতে চাইলে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023