শিরোনাম :
সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর

আবারো কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভে উত্তাল আমেরিকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

পুলিশের বিরুদ্ধে বর্বর নির্যাতন ও বণবৈষম্যবিরোধী বিক্ষোভে কয়েক মাস যাবত উত্তাল গোটা যুক্তরাষ্ট্র। তবে এতো বিক্ষোভের মধ্যেইও থেমে নেই কৃষ্ণাঙ্গদের প্রতি নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর ঘটনা। গত কয়েক মাসে জর্জ ফ্লয়েড থেকে শুরু করে জ্যাকব ব্লেক পর্যন্ত বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ প্রাণহানি ও গুরুতর জখমের শিকার হয়েছেন পুলিশের হাতে। সোমবার লস এঞ্জেলেসে আরো এক কৃষ্ণাঙ্গকে হত্যা করেছে পুলিশ। খবর আলজাজিরার।

 

 

সিবিএস-লস অ্যাঞ্জেলসের প্রতিবেদন অনুসারে, নিহত ওই কৃষ্ণাঙ্গের নাম ডিজন কিজ্জি। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান ২৯ বছর বয়সী এ যুবক। এরপর ঘটনাস্থলে শতাধিক লোক সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে শেরিফ স্টেশনের দিকে যান এবং ন্যায়বিচার দাবি করেন। এ সময় তারা ‘নো জাস্টিস’ ‘নো পিস’ বলে স্লোগান দিতে থাকে।

 

স্থানীয় শেরিফ লেফটেন্যান্ট ব্র্যান্ডন ডিন জানান, ঘটনার দিন দক্ষিণ লস অ্যাঞ্জেলস স্টেশনের দুই ডেপুটি এক সাইকেলআরোহীকে যানবাহন আইন অমান্য করতে দেখে থামানোর চেষ্টা করেন। সেসময় ওই ব্যক্তি সাইকেল রেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। শেরিফ সদস্যরা ধরে ফেললে তিনি এক কর্মকর্তার মুখে ঘুষি মারেন এবং কাছে থাকা কিছু কাপড় ফেলে দেন। ব্র্যান্ডন ডিন বলেন, ‘ডেপুটিরা লক্ষ্য করেন, পড়ে যাওয়া কাপড়ের ভেতর একটি কালো রঙের সেমি-অটোমেটিক হ্যান্ডগান রয়েছে। এর কারণেই তখন গুলির ঘটনা ঘটে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023