শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

গত কিছুদিন ধরে সারাদেশে বন্যার কারণে সবজির বাজারে আগুন লেগেছে। কাঁচাবাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এই পুরো সময়ে সর্বোচ্চ দাম কাঁচামরিচের। ভালোমানের এক কেজি কাঁচামরিচ কিনতে এখন গুনতে হচ্ছে ৩০০ টাকা!

 

তবে সাধারণ মানের ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ ২৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

 

তবে বিক্রেতারা বলছেন, বন্যায় দেশের অনেক এলাকার ক্ষেত পানিতে তলিয়ে গেছে। যেসব এলাকার পানি নেমেছে। সেখানেও অতিবৃষ্টির কারণে আবাদ শুরু হয়নি। তাছাড়া আগে থেকেই করোনা সংক্রমণের কারণে এবার সবজির আবাদ কম হয়েছে। সব কিছু মিলিয়ে সবজির বাজার বেসামাল হয়ে পড়েছে।

 

ক্রেতার আতিকুল ইসলাম জানান, এক কেজি দাম ৩০০ টাকা হলেও এক পোয়া (২৫০ গ্রাম) ৮০ টাকা দাম গুনতে হচ্ছে। এছাড়া সবজির বাজারেও আগুন লেগেছে বলে জানান তিনি।

 

জানা যায়, গত ৩০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন কাঁচাবাজারে ২৫০ গ্রাম কাঁচামরিচ মানভেদে বিক্রি হয় ৬০-৭০ টাকায়। এ হিসাবে কেজিতে ২৮০ টাকায় বিক্রি হয়।

 

কাঁচামরিচের কেজি ছিল জুন মাসে ৬০, জুলাই মাসের শুরতে ১০০ এবং শেষে ১৬০ টাকা। চলতি মাসের শুরুতে ২০০ টাকার মধ্যে থাকলেও এখন তা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

 

এছাড়া অন্য সবজি যেমন ঝিঙে ৪০, কাঁকরোল ৪০, বেগুন ৫০ ও পটোল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। চিচিঙ্গা, ধুন্দুল ও শসার কেজি ৬০ টাকা। প্রতিটি লাউ ও কুমড়ার জালি ২৫ থেকে ৩৫ টাকা।

 

গত মাসের শুরুতে এসব সবজি অর্ধেক দামে বিক্রি হয়েছে।

 

শিবগঞ্জ ও রানিহাটি কাঁচাবাজার সবজি ব্যবসায়ী সেলিম জানান, পাইকারি আড়তে অনেক সময় সবজি কিনতে কাড়াকাড়ি করতে হয়। তখন দামের কোনো ঠিক থাকে না। এ কারণে দামের পার্থক্য এখন বেশি দেখা যাচ্ছে।

 

এছাড়া আশপাশের সবজি ক্ষেত তলিয়ে গেছে। এতে বাজারে সরবরাহ আরও কমেছে। তা ছাড়া বর্ষায় এই সময়ে সবজির আবাদ কম থাকে। এ কারণে অন্য এলাকার সবজিও তেমন আসছে না। পাইকারি আড়তে এখন মুহূর্তে সবজির দাম ওঠানামা করছে। এতে বাজারে কোন সবজির কত দাম, তা সঠিকভাবে বলা কঠিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023