শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

সালমান খানের প্রতিদিনের আয় সাড়ে ২০ কোটি!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। এবার শো’টির ১৪তম সিজন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে জানা গেছে আসছে অক্টোবরেই ‘বিগ বস’ নিয়ে ভক্তদের মাঝে ফিরে আসছেন সালমান খান।

 

প্রতিবারের মতো এবারেও অনেক চমক দেবেন তিনি। সেইসঙ্গে পারিশ্রমিক নিয়েও যথারীতি চমক থাকছে। বলিউড হাঙ্গামা তাদের একটি প্রতিবেদনে প্রকাশ করেছে ‘বিগ বস’- এর ১৪তম সিজনের জন্য ২৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান যা কিনা ভারতের ছোট পর্দার জন্য সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।

 

করোনার লকাডাউনে ফার্ম হাউসে থাকাকালীন অবস্থাতেই বিগ বস নিয়ে ফেরার কথা জানান দিয়েছিলেন সালমান। বিগ বসের একটি টিজারও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছিল কৃষকের ভূমিকায় ট্রাক্টর চালাচ্ছেন দাবাং’খ্যাত এই অভিনেতা। এরপর থেকেই ভক্তবৃন্দের মাঝে আলোচনায় চলে আসেন তিনি।

 

লকডাউন শেষে ‘রাধে’, ‘টাইগার ৩’ সিনেমার শুটিংয়েও ব্যস্ত হয়ে উঠবেন সালমান। আর ‘বিগ বস-এর জন্য প্রতি সপ্তাহে ১ দিন করে শুটিং করবেন। একদিনে দুটি করে পর্ব শেষ করবেন তিনি। ২৫০ কোটি পারিশ্রমিকের হিসেবে ২৪ পর্বের জন্য প্রতিদিন ‘বিগ বস’- এর শুটিংয়ে তিনি পাবেন ২০ কোটি ৫০ লাখ রুপি।

 

তবে বিগ বসের অ্যাওয়ার্ড দেয়ার শুটিংয়ের দিনেও থাকতে হবে সালমানের। ফাইনাল পর্বের জন্যও আলাদা করে পারিশ্রমিক পাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023