শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

করোনার হানা ‘বাহুবলী’ নায়িকা তামান্নার ঘরে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক

করোনার হানায় বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন তৈরির জোর চেষ্টা বিজ্ঞানীরা চালিয়ে যাচ্ছেন। শুরুতে ইউরোপে দাপট দেখানো করোনার প্রভাব এখন সেখানে কমে এলেও ভারতে এখন দাপট দেখাচ্ছে করোনা।

 

এবার করোনায় আক্রান্ত হয়েছেন ‘বাহুবলী’ নায়িকা তামান্না ভাটিয়ার বাবা-মা। ইনস্টাগ্রাম পোস্টে বাবা-মা’র কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন তামান্না। যদিও নায়িকা এবং তাঁর স্টাফেদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

 

তামান্না লেখেন, ‘আমার বাবা,মায়ের মধ্যে করোনার সামান্য উপসর্গ ছিল এই সপ্তাহে, সেই কারণে সতর্কতা স্বরূপ বাড়ির সকলে করোনা পরীক্ষা করাই। রেজাল্ট এসে গিয়েছে, এবং দুর্ভাগ্যবশত আমার বাবা-মা’র রিপোর্ট পজিটিভ। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে এবং আমরা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছি ও করোনা সংক্রান্ত সব নির্দেশিকা মানা হচ্ছে’।

 

তামান্না জানান, তাঁর এবং বাড়ির সমস্ত স্টাফেদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি তাঁর বাবা-মা’র দ্রুত আরোগ্যের জন্য অনুরাগীদের প্রার্থনা করতে বলেছেন এবং আশ্বস্ত করেছেন চিন্তার কোনও কারণ নেই।

 

এর আগে বলিউডে বচ্চন পরিবারে করোনা হানা দিয়েছিল। আক্রান্ত হয়েছিলেন অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023