শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

মীরাক্কেল থেকে বাদ পড়ে বিয়ের পাত্র খুঁজছেন শ্রীলেখা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক

ভারতীয় টিভি চ্যানেল জি-বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’। এখানে মীর আফসার আলী খানের উপস্থাপনায় পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্তসহ বিচারক হিসেবে প্রায় দশ বছর ধরে দেখা গেছে শ্রীলেখা মিত্রকে। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও তুমুল জনপ্রিয় এ অনুষ্ঠানটি।

 

নতুন খবর হলো আসছে সিজন থেকে শ্রীলেখার পরিবর্তে আসবেন অন্য কেউ। মীরাক্কেল থেকে বাদ পড়েছেন তিনি। এ অভিনেত্রী নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন। মীরাক্কেল থেকে বাদ পড়ে বলা চলে ভেঙে পড়েছেন তিনি।

 

এদিকে শ্রীলেখার বাদ পড়ার প্রতিবাদ জানাচ্ছেন মীরাক্কেল ভক্তরা। এমনকি বিভিন্ন সিজনের অনেক প্রতিযোগীরাও শ্রীলেখা বাদ পড়ায় প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত জানিয়েছেন।

 

এর ভিড়ে শ্রীলেখা দিলেন বিয়ের ঘোষণা। তিনি বিয়ের জন্য সুপাত্র খুঁজছেন বলে বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে জানালেন। অবশ্য এই পোস্ট তার মজা করেই দেয়া।

 

সেখানে ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই অভিনেত্রী লেখেন, ‘ভাবছি নিজের জন্য পাত্র দেখা শুরু করবো।’ আর তো মজা করে তিনি বললেন, ‘ইন্ডাস্ট্রি কাজ দেবে না। অতএব সুপাত্র আছে নাকি চেনা?’

 

এই পোস্টের নিচে শ্রীলেখার পরিচিত অনেকেই বেশ মজা করে মন্তব্য করছেন। রসিক শ্রীলেখাও তার জবাব দিচ্ছেন বেশ জমিয়ে।

 

তবে এ স্ট্যাটাসে মজা করলেও ইশারায় তিনি ইন্ডাস্ট্রিতে তার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। স্পষ্ট করে কিছু না বললেও জানা গেছে হিন্দু-মুসলিম সম্পর্ক, মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিতর্কিত কথা বলায় তাকে মীরাক্কেল থেকে সরানো হয়েছে। আগামীতে এসব কারণে তাকে কাজহীন হতে হবে বলেই মনে করছেন শ্রীলেখা ও তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা।

 

প্রসঙ্গত, ব্যক্তি জীবনে শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের ঘরে রয়েছে এক কন্যাসন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023