শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

হঠাৎ সরকারি চাকরিজীবীদের কঠোর নির্দেশনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া সরকারি কর্মচারীরা কোনও বিষয়ে গণমাধ্যমে মতামত প্রকাশ করতে পারবেন না। ১৯৭৯ সালের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার এই বিধান প্রতিপালনের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সব মন্ত্রণালয়ের সচিবদের গত ১৮ আগস্ট চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বেতার ও টেলিভিশন সম্প্রচারে অংশ নেওয়া এবং সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ওই বিধি অনুসরণের কথা উল্লেখ করা হয়েছে।

 

ওই চিঠিতে বলা হয়, ‘বিধিমালার ২২ নম্বর বিধির ব্যত্যয় ঘটিয়ে কোনও কোনও সরকারি কর্মচারী বিভাগীয় প্রধানের অনুমোদন ছাড়া কিংবা প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া বিভিন্ন বিষয়ে বেতার ও টেলিভিশনের সংবাদ, টকশো, আলোচনা অনুষ্ঠান, পত্র-পত্রিকা বা অনলাইন গণমাধ্যমে মাধ্যমে বক্তব্য বা মতামত বা নিবন্ধ বা পত্র প্রকাশ করছেন। সরকারের নীতি-নির্ধারণী অনেক বিষয়েও তারা বক্তব্য দিচ্ছেন বা মতামত প্রকাশ করছেন।’

 

এ বিষয়ে সতর্ক করে চিঠিতে আরো বলা হয়, ‘সরকারি কর্মচারীরা বিভাগীয় প্রধানের অনুমোদন ছাড়া কিংবা প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া বেতার কিংবা টেলিভিশনের সম্প্রচারে অংশ নিতে অথবা কোনও সংবাদপত্র বা সাময়িকীতে নিজ নামে অথবা বেনামে অথবা অন্যের নামে কোনও নিবন্ধ বা পত্র লিখতে পারবেন না। এ ক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে যদি ওই সম্প্রচার বা নিবন্ধ বা পত্র সরকারি কর্মচারীর ন্যায়পরায়ণতা, বাংলাদেশের নিরাপত্তা অথবা বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত না করে অথবা জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতার বিঘ্ন না ঘটায় অথবা আদালত অবমাননা, অপবাদ বা অপরাধ সংগঠনের প্ররোচণা হিসেবে গণ্য না হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023