শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

‘শিগগিরই গণপরিবহনে আগের ভাড়ার সিদ্ধান্ত আসতে পারে’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্তসাপেক্ষে গণপরিবহনের পুরোনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় শিগগিরই গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।

 

আজ মঙ্গলবার সকালে কুমিল্লা জোন, বিআরটিএ এবং বিআরটিসি’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

ওবায়দুল কাদের বলেন, ‘মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করার পর প্রধানমন্ত্রী এবং কেবিনেট সচিবের সঙ্গে কথা বলে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

 

এ সময় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান সেতুমন্ত্রী।

 

ওবায়দুল কাদের আরও বলেন, ‘পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক। যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে, দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী নেওয়া যাবে না।’

 

সভায় রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনীতিক প্রচেষ্টা জোরদার করেছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023