শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

কণ্ঠশিল্পী আকবরকে বাঁচাতে মেয়ের আকুতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক

রিকশা চালক থেকে রাতারাতি শিল্পী বনে যান আকবর। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে কিশোর কুমারের গাওয়া ‘একদিন পাখি উড়ে যাবে আকাশে’ গানটি নতুন করে গেয়ে আলোচনায় আসেন তিনি। তবে তার মৌলিক ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে নতুন করে শ্রোতাদের চমকে দেন।

 

 

চমক লাগানো এই শিল্পী বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার মেয়ে অথৈ।

 

ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছেন আকবর। ঈদুল আজহার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। কোমর থেকে শরীরের নিচ পর্যন্ত অবশ হয়ে আছে। এর পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

আকবরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার মেয়ে অথৈ একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন- আমার আব্বুর অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তার বলেছেন যেকোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। সবাই আব্বুর জন্য বেশি বেশি দোয়া করবেন। আমরা যেন আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারি। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুর কষ্ট একটু কমিয়ে দাও। আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমিন।

 

একটা সময়ে বেশ ভালোই কাটছিল তার। কিন্তু এ সুখ বেশিদিন কপালে সয়নি। অসুস্থ হয়ে পথে বসেন তিনি। করোনার এই সংকটে অভাব-অনটনের মধ্য দিয়ে দিন পার করছে তার পরিবার। ছিলোনা ওষুধ কেনার টাকা, ঘরে ছিলো খাবারের সংকট। স্ত্রী ও একমাত্র কন্যাসন্তান নিয়ে অনাহারে থাকতে হয়েছে তাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023