শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগের ৫ নেতাকর্মী আহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ ও তাঁতী লীগের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার রাতে নন্দীগ্রাম উপজেলার কাথম বেরাগাড়ী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান (২৬), উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক তারেক মাহমুদ ডিউ (২৮), ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজিব (২৪), সোহানুর রহমান (১৮), আল জাহিদ (২৩)। তাদেরকে বগুড়া জিয়াউর রহমান কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছাত্রলীগ নেতা সোহানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলার কর্মসূচি শেষে ছাত্রলীগ নেতা মশিউর রহমান ও আল-জাহিদ মোটর সাইকেল যোগে তানভীর আহম্মেদ তমালকে বাড়ি পৌঁছে দিতে যায়। পথিমধ্যে কাথম বেরাগাড়ী এলাকায় পৌঁছালে পথরোধ করে কয়েকজন দুর্বৃত্ত তাদের কোপানো ও মারধর শুরু করে। সংবাদ পেয়ে তাঁতী লীগের সাধারণ সম্পাদক তারেক মাহমুদ ডিউ, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজিব, সোহানুর রহমান তাদের উদ্ধার করতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।
নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতার করার দাবি জানান। নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস।

বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবীর বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ মাঠে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023