পেছানো হল বাংলাদেশ দলের শ্রীলংকা সফর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক

পেছানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফর। ২৩ সেপ্টেম্বর শ্রীলংকা সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা ছিল মুশফিক, তামিম, মুমিনুল, লিটন, সৌম্য, মোস্তাফিজদের। কিন্তু সেটি পিছিয়ে শ্রীলংকা সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে আগামী ২৭ অথবা ২৮ সেপ্টেম্বর।

 

 

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা আছে আগামী ২৪ অক্টোবর। শ্রীলংকা সফরের শুরুতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে।

 

বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির সভা শেষে এই পরিবর্তিত সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিটির প্রধান আকরাম খান, ‘আমরা জাতীয় দলের শ্রীলঙ্কা যাওয়ার দিন, তারিখ পরিবর্তন করেছি। পরিবর্তিত সূচি অনুযায়ী এখন জাতীয় দল শ্রীলঙ্কা যাবে ২৭ থেকে ২৮ সেপ্টেম্বর। আর অনুশীলন শুরু হবে ২০ সেপ্টেম্বরের পরে।

 

শ্রীলংকা সফরকে সামনে রেখে ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প শুরুর আগে ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফ সবার কোভিড-১৯ পরীক্ষা করাবে বিসিবি। তবে অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক ক্যাম্পের ক্রিকেটারদের মতো বিসিবি একাডেমী ভবনে হবে না কোভিড-১৯ পরীক্ষা। ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়ে কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। তারপর,আগামী ১৮ সেপ্টেম্বর মুশফিক,তামিম,মুমিনুলদের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023