শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই ভাই নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মোজাম্মেল হক (২৭), হিমেল হক (২৫) ও একজন গাড়িচালক। ১৮ আগস্ট ভোরে নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্ক নগরীমুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, ওহাইওর বাসিন্দা একজন চালক একমুখী মহাসড়কের বিপরীত দিকে গাড়ি চালাচ্ছিলেন। বাংলাদেশিদের গাড়িটি নিউইয়র্ক থ্রোয়ের ফাঁকা সড়কে নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্কে ফিরছিল। ওই গাড়িতে বাংলাদেশি সহোদর মোজাম্মেল হক, হিমেল হকসহ চারজন ছিলেন। অন্টারিও কাউন্টির এক্সিট ৪৩ ও ৪৪ এক্সিটের মধ্যবর্তী এলাকায় গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল হক, হিমেল হক ও এক চালকের মৃত্যু হয়। আহত হয়েছেন নিহত দুই ভাইয়ের অপর ছোট ভাই আনিসুল হক (১৮)।

 

নিহত মোজাম্মেল হকের বাবা মো. সিরাজুল ভূঁইয়া বলেন, তিনি দুই ছেলের লাশ আনতে বাফালো যাচ্ছেন। মোজাম্মেলের ৬ মাস ও ৬ বছর বয়সী দুই মেয়ে রয়েছে। তাঁরা এস্টোরিয়ার বাসিন্দা।

 

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোজাম্মেল হক। তাঁদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। মা-বাবার সঙ্গে তাঁরা নিউইয়র্কে বসবাস করতেন। মোজাম্মেল ও তাঁর ভাইয়ের অকালমৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023