শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০; চূড়ান্ত মনোনয়ন পেলেন বাইডেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দিয়েছেন প্রতিনিধিরা। উইসকনসিন স্টেটে মিলওয়াকি সিটিতে ‘ইউনাইটিং আমেরিকা’ স্লোগানে ডেমক্র্যাটিক পার্টির ৪দিনব্যাপী জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়।

 

ভার্চুয়াল রোল-কলের পর সিনেটর ক্রিস কুনস এবং রিপ্রেজেনটেটিভ লিসা ব্লান্ট রোচেস্টার মনোনয়ন বক্তৃতায় বাইডেনের নাম ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রে চার বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণার উদ্দেশ্যে প্রধান দুই পার্টির জাতীয় সম্মেলন হয়ে থাকে। করোনা আতঙ্কে এবারই প্রথম ভার্চুয়াল সম্মেলন হচ্ছে।

সন্ধ্যায় আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিরা দলীয় প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নেন ভার্চুয়ালে। জো বাইডেন এবং বার্নি স্যান্ডার্স ছিলেন প্রার্থী। ২৩৭৪ ডেলিগেটের ভোট প্রয়োজন ছিল চূড়ান্ত মনোনয়নে। সে ক্ষেত্রে জো বাইডেন পেয়েছেন ৩৫৫৮ ভোট। স্যান্ডারসের প্রাপ্ত ডেলিগেট ভোট এক হাজারেরও কম। অর্থাৎ জো বাইডেনকে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হলো আনুষ্ঠানিকভাবে। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাইডেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, দেলওয়ারে স্টেটের নিজ বাসা থেকে। বাইডেন সম্মেলনের শেষ রাতে মনোনয়ন গ্রহণের বক্তব্য দেবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023