শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতজুড়ে গুঞ্জন, বিজেপিতে যোগ দিচ্ছেন ধোনি!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক

অবসরের জ্বল্পনা-কল্পনা ছিলই। কিন্তু এমন হঠাৎ করে মহেন্দ্র সিং ধোনি অবসরের ঘোষণা দেবেন, সেটা ভাবতে পারেনি কেউ। শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।

 

ধোনির অবসরের দিনটি ছিল ভারতের স্বাধীনতা দিবস। এমন দিনেই কেন অবসরের ঘোষণা দিলেন ধোনি, বিষয়টা খোলসা করেননি তিনি। তবে, ধোনির অবসর নিয়ে যখন আলোচনার ঝড় চলছে ক্রিকেট দুনিয়ায়, এমন সময়ই সোশ্যাল মিডিয়ায় ধোনির আরেকটি আলোচনা এখন তুঙ্গে।

 

রাজনীতিতে নাম লেখাচ্ছেন ধোনি! সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, তিনি নাকি খুব শিগগিরই যোগ দিচ্ছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে!

 

এর মধ্যেই আবার বিজেপি সাংসদ মনোজ তিওয়ারিও এক সাক্ষাৎকারে বলে দিলেন, তিনি চান মহেন্দ্র সিং ধোনি বিজেপিতে যোগদান করুন। সংসদ সদস্যের এই বক্তব্যই মূলতঃ ধোনিকে নিয়ে চলা জল্পনাকে উসকে দিয়েছে।

 

মনে করা হচ্ছে, ধোনিকে নিয়ে এই গুঞ্জনের সূত্রপাত অমিত শাহের একটি টুইটকে কেন্দ্র করেই। ধোনির অবসরের পর টুইটটি করেন বিজেপি সভাপতি এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।

 

অমিত শাহ টুইটে লেখেন, ‘নিজের খেলা দিয়ে ধোনি লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিয়েছে। আশা করছি, আগামীদিনে ভারতীয় ক্রিকেটকে আরও অনেক শক্তিশালী করে তুলতে এগিয়ে আসবেন তিনি। তার ভবিষত্যের জন্য অনেক শুভেচ্ছা রইল। বিশ্ব ক্রিকেট হেলিকপ্টার শটটি মিস করবে।’

 

এরপরই অমিত শাহের সঙ্গে ধোনির একটি পুরনো ছবি পোস্ট করে তার বিজেপিতে যোগদানের গুঞ্জন বাড়িয়ে দেন সোশ্যাল মিডিয়া ব্যবহার কারীরা। কেউ সরাসরি লিখেছেন, ‘শিগগিরই ধোনি বিজেপিতে যোগ দেবেন।’

 

কেউ আবার কিছুটা কৌতূহল দেখিয়ে প্রশ্ন তোলেন, ‘তাহলে কি ধোনি বিজেপিতে যাচ্ছেন?’ আরেক জন আবার কাতরসুরে অনুরোধ করলেন, ‘ধোনিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই।’ একজন দাবি করেন, ‘একইদিনে অবসর নেওয়া সুরেশ রায়নাও বিজেপিতে যোগ দিতে পারেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023