শিরোনাম :

নওগাঁয় চাষ হচ্ছে মিষ্টি আঙুর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২০

নওগাঁ প্রতিনিধি

বাঁশের মাচায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকা থোকা আঙুর। দেখলেই চোখ জুড়িয়ে যাবে। এ দৃশ্য চোখে পড়বে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের পোস্ট অফিস মোড় এলাকায়। মিষ্টি আঙুর চাষ করে সফল হয়েছেন তরুণ উদ্দোক্তা ও আইনজীবী সামিউন নবী সামিম। তিনি উপজেলায় প্রথম মাচা পদ্ধতিতে আঙুর চাষ করে সফল হয়েছেন।

 

সামিউন নবী সামিম বলেন, ২০১৯ সালে রাজশাহী থেকে দুটি লাল ও দুটি কালো আঙুরের চারা (কাটিং) নিয়ে আসেন। সেই চারা রোপণ করি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের আঙিনায়। গত বছরের শেষের দিকে গাছে প্রথম ফল আসে। এ বছর গাছে পরিপূর্ণ ফল আসে। আর আঙুর মিষ্টি হওয়ায় তৃপ্তি লাগছে। আঙুর পাকা শুরু করলে এলাকায় হইচই পড়ে যায়। কারণ মিষ্টি আঙুর চাষ এর আগে এখানে হয়নি।

আঙুর গাছ দেখতে আসা দর্শনার্থী সুলতান হোসেন বলেন, ‘সামিমের এই আঙুর চাষ দেখে আমি নিজেও চাষ করার সিন্ধান্ত নিয়েছি। তার কাছ থেকে চারা নিয়ে চাষ করবো ভাবছি।’

 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন, সামিউন নবীর আঙুর বাগান পরিদর্শন করেছি। আঙুর চাষ করে তিনি ভালো ফলনও পেয়েছেন। মূলত শখের বসেই মহাদেবপুরে আঙুর চাষ হচ্ছে। যা অনেকটা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

 

কৃষি সম্প্রসারণ অধিদফতরের থেকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের দেশে যে আঙুরের জাতটি ভালো হয়ে থাকে তাতে বিঁচি থাকে। তবে মাটিভেদে এর স্বাদ কোনও এলাকায় মিষ্টি আবার কোনও এলাকায় টক হয়ে থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023