শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

রাজশাহীতে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২০

রাজশাহী, প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে টিভিতে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রান্তিক (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। প্রান্তিক উপজেলার গোপালপুর এলাকার আবু আলীর ছেলে।

 

ঘটনার পর শিশু দুইটি তার মাকে ঘটনা জানালে এলাকায় তোলপাড় শুরু হয়। শনিবার বিকালের এ ঘটনায় রাতে ধর্ষণের শিকার এক শিশুর পিতা বাদী হয়ে চারঘাট মডেল থানায় মামলা করেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, শনিবার বিকালে গোপালপুর এলাকার যুবক প্রান্তিক (২০) প্রতিবেশী দুই শিশুকে টিভিতে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে তার নিজ ঘরে ডেকে নেয়। এসময় ওই শিশু দুইটিকে ধর্ষণ করে। পরে শিশু দুইটি অসুস্থ হয়ে পড়লে প্রান্তিক বাড়ি থেকে পালিয়ে যায়।

 

এ ঘটনায় দুই শিশুকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ওসি জানান, শনিবার রাতেই মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023