শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪, শনাক্ত ২৭৬৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩,৫৯১ জনে। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ২,৭৬৬ জন। নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২,৭১,৮৮১।

 

শুক্রবার দুপুরে করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৫২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ।

 

করোনায় মোট মৃতের ৩ হাজার ৫৯১ জনের মধ্যে পুরুষ ২ হাজার ৮৪১ জন (৭৯ দশমিক ১১ শতাংশ) এবং নারী ৭৫০ জন (২০ দশমিক ৮৯ শতাংশ)।

 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের ৩৪ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন, ষাটোর্ধ্ব ২২ জন রয়েছেন।

 

বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মৃতের ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ২, সিলেটে ৪, রংপুরে ২, খুলনায় একজন, রাজশাহীতে ৪, বরিশালে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছেন।

 

২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে পুরুষ ২৮ জন ও নারী ৬ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023