শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

ফের মা হচ্ছেন কারিনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক

দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর খান। বুধবার সাইফের বড় মেয়ে সারা আলি খানের জন্মদিনের দিনই এই শুভ সংবাদ জানান সাইফ-কারিনা।

 

 

এক বিবৃতিতে তারা জানান, ‘আমরা খুব উৎসাহের সঙ্গে জানাচ্ছি, যে আমাদের পরিবারে একজন নতুন সদস্য আসতে চলেছে! ধন্যবাদ আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে-তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য’।

 

বেশ কিছুদিন ধরেই সাইফ-কারিনার দ্বিতীয় সন্তান আসার খবর ভাসছিল মিডিয়ায়। কিছু দিন আগে ছেলে তৈমুরকে নিয়ে তারা গিয়েছিলেন মেরিন ড্রাইভে। সেখানে কারিনার ঢিলেঢালা পোশাক নজর এড়ায়নি পাপারাৎজিদের। বেবি-বাম্পের জন্যই হয়তো ঢিলে পোশাক পরতে শুরু করেছেন তিনি।

 

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘তাশান’ সিনেমার সেটে প্রথম সাক্ষাৎ হয়েছিল সাইফ আলী খান ও কারিনা কাপুরের। কিছুকাল একসঙ্গে কাটানোর পর ২০১২ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের ছেলে তৈমুর আলী খানের জন্ম হয়।

 

এদিকে, কারিনা কাপুরকে আগামীতে দেখা যাবে আমির খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’য়। এটি টম হ্যাঙ্কসের বিখ্যাত ‘ফরেস্ট গাম্প’ সিনেমার অফিসিয়াল বলিউড রিমেক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023