শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

চীনের বাজারে আইফোন বিক্রি নিয়ে চিন্তায় পড়েছে অ্যাপল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

চীনের বাজারে আইফোন বিক্রি নিয়ে চিন্তায় পড়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অ্যাপল। মার্কিন ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে চীনের প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যবসার পথ বন্ধ হওয়ায় বিষয়টি ভাবিয়ে তুলছে অ্যাপলকে। পশ্চিমা কোম্পানিগুলোর মধ্যে অ্যাপল একমাত্র ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান যাদের ২০ শতাংশ লাভ আসে চীন থেকে।

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের কারণে আইফোনের অ্যাপস্টোর থেকে উইচ্যাট সরিয়ে ফেলা হলে আইফোন ব্যবহার করা লাখ-লাখ চীনা হুয়াওয়ের দিকে ঝুঁকে পড়বেন বলে ধারণা করছে বিশ্লেষকরা।

চীনের আইফোন ব্যবহারকারী সিএনএনকে জানান, অ্যাপল যদি আইফোন থেকে উইচ্যাট সরিয়ে ফেলে তাহলে আমি হুয়াওয়েতে চলে যাব। চীনে উইচ্যাট থাকতেই হবে। এখনকার দিনে এটি আমাদের জীবন-যাপনের অবিচ্ছেদ্য অংশ।

 

এদিকে, দীর্ঘ দিন ধরে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে আসছেন, চীন সরকারের সঙ্গে উইচ্যাটের মতো অ্যাপগুলোর যোগসূত্র রয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি অ্যাপ নিষিদ্ধ ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023