শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

লেবানন থেকে ফিরলেন ৭১ বাংলাদেশি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর আটকে পড়া ৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের ত্রাণ সহায়তা পাঠানো বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে বুধবার সকাল সোয়া ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

 

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম জানান, বিমানবাহিনীর বিমানটি ভোর ৫টায় পৌঁছনোর কথা থাকলেও সেটি সকাল সোয়া ৭টায় অবতরণ করে। বিমানটিতে ৭৩ বাংলাদেশি ফেরার কথা থাকলেও ফিরেছে ৭১ জন। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে লেবানন যায় বিমানবাহিনীর সি-১৩০ জে একটি বিমান। গত ১০ আগস্ট বিমানটি লেবাননের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

 

লেবাননে শক্তিশালী বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত হন। এতে আহত হন বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি। এছাড়া ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’।

 

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত লেবাননকে চিকিৎসা সামগ্রী ও জরুরি খাদ্য সহায়তা এবং খুচরা যন্ত্রাংশ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023