শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

থাপ্পড় খেয়ে এবার থানাও ছাড়তে হলো এএসআইকে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বরগুনার বামনার বসিরহাটে শতশত মানুষের সামনে ওসির হাতে লাঞ্ছনার শিকার সেই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) বামনা থানা থেকে সরিয়ে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করে জেলা পুলিশ। তবে সেই সহকারী উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হলেও ওসির বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়ার সংবাদ পাওয়া যায়নি।

 

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম। তিনি বলেন, ওই এএসআইকে অন্য স্থানে পদায়নের থানা থেকে সরিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

 

জানা গেছে, রোববার (৮ আগস্ট) রাত ১১টার দিকে ভুক্তভোগী ওই এএসআইকে বরগুনার পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরপরই পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার জন্য দাফতরিক কাজকর্ম থেকে শুরু করে নিজের ব্যাগ-বোস্কা গোছানোর প্রস্তুতি শুরু করেন তিনি।

 

এ বিষয়ে ভুক্তভোগী ওই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বলেন, গতকাল রাতে পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার জন্য আমাকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন। এজন্য আমি পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছি। তবে কেন বা কি কারণে আমাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে তা আমি এখনও অবগত নই।

 

বরগুনা পুলিশ লাইনের রেসিডেন্সিয়াল ইনচার্জ (আরআই) মো. মোজাম্মেল হক বলেন, বামনার অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় ভুক্তভোগী ওই এএসআইকে বরগুনার পুলিশ লাইনে সংযুক্ত হওয়ার জন্য বলা হয়েছে। তবে তিনি এখনও পুলিশ লাইনে সংযুক্ত হননি। তবে কেন বা কি কারণে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে তা আমি জানি না।

 

প্রসঙ্গত, পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের ভিডি চিত্র নির্মাণ সহকারী বরগুনার বামনার সাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধন করেন। সেই মানববন্ধনে লাঠিচার্জ করে বামনা থানার ওসি মো. ইলিয়াস আলী তালুকদার। এসময় তিনি থানার এক এএসআইকে থাপ্পর মারেন। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছে জেলা পুলিশ। ইতিমধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023