শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বৈরুত বিস্ফোরণে ১৪১ ফুট গর্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৪১ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। বিস্ফোরণে ধ্বংস হওয়া গুদামের পাশেই এই গর্তের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা। এরই মধ্যে বিশালাকার ওই খাদ বা গর্তের ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গত ৪ আগস্টের ওই বিস্ফোরণ ছিল ৩ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্পের মতো শক্তিশালী।

 

লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণের ঘটনায় পুরো শহর ভূমিকম্পের মতো কেঁপে উঠে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বৈরুতের বন্দর এলাকা থেকে বড় গম্বুজ আকারে ধোঁয়া উড়ছে। এর কিছুক্ষণের মধ্যেই বিকট বিস্ফোরণে গাড়ি ও বিভিন্ন স্থাপনা উড়ে যেতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।

 

প্রাথমিকভাবে বিস্ফোরক সামগ্রীর বিশাল মজুত থেকে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রতীয়মান হচ্ছে। কর্মকর্তারাও একই রকমের তথ্য দিয়েছেন। তবে গেল শুক্রবার এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট মাইকেল আউন বলেছেন, ‘ঘটনার কারণ এখনো জানা যায়নি। রকেট বা বোমা কিংবা অন্য কোনও ভাবে বাইরে থেকে হস্তক্ষেপের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’

 

এদিকে সরকারি হিসাবে, বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১৫৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ছয় হাজার মানুষ। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়ার কারণে বাস্তুচ্যুত হয়েছে তিন লক্ষাধিক স্থানীয় বাসিন্দা। ক্ষতি হয়েছে শত শত কোটি ডলারের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023